শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জ শমশেরনগর ১০৩ লিটার মদসহ এক নারী আটক

স্বপন দেব:[২] মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ফাঁড়ি কানিহাটি চা বাগান থেকে ১০৩ লিটার চোলাই মদ ও ২০ লিটার ওয়াশ (তৈরীর উপকরণ)সহ এক নারীকে পুলিশ আটক করেছে।

[৩] আটক নারী কানিহাটি চা বাগানের অফিস লাইনের মৃত আনন্দ মৃধার স্ত্রী স্বরসতি মৃধা (৪০)। শনিবার বেলা ২টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মো, মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই মো. শাহ আলম, এ এস আই এনামুল হকসহ পুলিশের একটি দল কানিহাটি চা বাগানে নারীর বসত ঘর থেকে তাকে আটক করে।

[৪] শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, কানিহাটি চা বাগানে একটি চক্র নিয়মিত দেশী চোলাই মদ তৈরী করে বিক্রি করছে। এ অভিযোগে শনিবার আকস্মিক কানিহাটি অফিস লাইন এলাকায় স্বরসতি মৃধার বসতঘরে অভিযান চালিয়ে ১০৩ লিটার ঘরে তৈরী চোলাই সহ তৈরীর উপকরণ ২০ লিটার ওয়াশ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ জব্দ করে স্বরসতি মৃধাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

[৫] পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মো.মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়