শিরোনাম
◈ ইরান যুদ্ধের কারণে জ্বালা‌নি ও সার সংক‌টে বাংলা‌দেশ, বো‌রো ও আমন মৌসু‌মে সেচ সমস‌্যা নি‌য়ে চি‌ন্তিত কৃষক ◈ প‌্যাট কামিন্স বললেন, বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে অনেকেই টেস্ট খেলতে চাইবে না ◈ বর্ডার-গাভাসকার ট্রফির সূচি ঘোষণা, স্মিথসহ পাঁচ অ‌স্ট্রেলিয়ান তারকার শেষ ভিজিট  ◈ আট হাজার সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক ◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খোলা ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা

শাহীন খন্দকার: [২] রাজধানীর বাজারে সরকার নির্ধারিত দরে ভোজ্য তেল বিক্রি হচ্ছে না। কৃষি মার্কেট-কাওরানবাজার ও টাউনহলসহ কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১৬ থেকে ১২০ টাকায় ও বোতলজাত সয়াবিন ১৩৫ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

[৩] আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকায়। প্রতি লিটার সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১০৭ টাকা। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল সয়াবিন ও পাম অয়েলের সরবরাহ কম এমন অজুহাতে গত প্রায় দুই মাস ধরে অস্থির দেশের ভোজ্য তেলের বাজার।

[৪] শনিবার কৃর্ষি মার্কেটে বাজার করতে আসা ফরিদা ইয়াসমিন বলেন, সরকার ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেওয়ার পর তিন দিন পার হয়ে গেছে। কিন্তু বাজারে তার কোনো প্রতিফলন নেই। তাহলে দাম নির্ধারণ করে কি লাভ হলো?

[৫] এদিকে বাজারে চালের দাম আবার বাড়তি।এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সরু চাল নাজিরশাইল-মিনিকেট কেজিতে তিন থেকে চার টাকা বেড়ে ৫৮-৬৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে ২ টাকা বেড়ে পাইজাম-লতা বিক্রি হচ্ছে ৫০-৫৬ টাকায়। আর মোটা চাল কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ -৪৮ টাকায়।

[৬] প্রতি কেজি খোলা আটা দুই টাকা বেড়ে ৩০-৩২ টাকা ও প্যাকেট আটা তিন টাকা বেড়ে ৩৩-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা ময়দা কেজিতে দুই টাকা কমে বিক্রি হচ্ছে ৩৩-৩৫ টাকায়। অপরদিকে অপরিবর্তিত রয়েছে সবজি, পেঁয়াজ, মাছ-গরু, খাসির মাংসসহ অন্য পণ্যের দাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়