শিরোনাম
◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব কোভিড টিকা কর্মসূচিতে ৪ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিলেন বাইডেন

রাশিদুল ইসলাম : [২] জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচিতে এ অর্থ দেবে যুক্তরাষ্ট্র। এ কর্মসূচি অনুযায়ী ৯২টি নিম্ন ও মধ্য আয়ের দেশে কোভিড টিকা পৌঁছে দেওয়া হবে। এনপিআর

[৩] জি-সেভেন নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ ঘোষণা দেন বাইডেন। এর আগে মার্কিন কংগ্রেস গত ডিসেম্বরে বিশ^ স্বাস্থ্য সংস্থার টিকা কর্মসূচিতে ২ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়টি অনুমোদন করেছিল।

[৪] বাড়তি যে ২ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলছেন প্রেসিডেন্ট বাইডেন তা আগামী বছরের মধ্যেই দেওয়া হবে। খুব দ্রুত এ কর্মসূচিতে অন্তত ৫শ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

[৫] বিশ্বের সবাই একযোগে কোভিড ভাইরাস মোকাবেলা না করা পর্যন্ত এর হাত থেকে মানুষের নিস্তার মিলবে না বলে জানান বাইডেন।

[৬] একই সঙ্গে বাইডেন জি-সেভেন ও জি-টুয়েন্টি দেশগুলোকেও বিশ^ স্বাস্থ্য সংস্থার কোভিড কর্মসূচিতে সহায়তার আহবান জানান।

[৭] বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মসূচিতে এযাবৎ যে সহায়তা পাওয়া গেছে, বাড়তি আরো ৫ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে গাভি। যুক্তরাষ্ট্রের ৪ বিলিয়ন ডলার খরচে ৯২টি দেশের ২০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। বাইডেন প্রশাসন মনে করে জাতিসংঘের এ কর্মসূচির জন্যে ১৫ বিলিয়ন ডলার খরচ হবে।

  • সর্বশেষ