শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৬ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবির ভর্তি পরীক্ষা শুরু ৬ জুন, মে’তে আবেদন

ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ জুন শুরু হবে। চলবে ২০ জুন পর্যন্ত। সময় টিভি

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানান, আগামী ৬ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ করা হবে। এছাড়া ভর্তি পরীক্ষা শুরুর একমাস আগে অর্থাৎ , মে মাস থেকে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে।

তবে, ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নি বলেও জানান তিনি।

  • সর্বশেষ