শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাড়ে ৬ হাজার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : [২] রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম সজল (২৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাটালিয়নের একটি দল দারুস সালামের দক্ষিণ কল্যাণপুর এলাকায় বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেট পাচারকালে শফিকুলকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৬ হাজার ৬০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ৩টি মোবাইল ফোনসেট ও নগদ ২ হাজার ৬৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন।

[৫] আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়