শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগে টিকা দেওয়ার প্রলোভনে তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ হ্যাকারদের!

নিউজ ডেস্ক : সরকারের ওয়েবসাইট হলো, corona.gov.bd। একটি হ্যাকার গ্রুপ সরকারি ওয়েবসাইটটির মতো দেখতে হুবুহু পোর্টাল তৈরি করেছে। corona-bd.com এই ঠিকানা দিয়ে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার জন্য আবেদন করার প্রলোভন দেখিয়েছে হ্যাকাররা। তাদের এই ফাঁদে পা দিলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখসহ ব্যক্তিগত তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে। যুগান্তর

হ্যাকারদের এই তৎপরতা শনাক্ত করার পর সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি) ব্যাংকসহ দেশের কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার সতর্কতা জারি করেছে।

সিআইআরটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখনই কোনো আর্থিক লাভের জন্য এই হামলা চালানোর ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এটি মারাত্মক হুমকি হতে পারে, যা গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলে শংকা প্রকাশ করেছে সরকারের সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়