শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা

জাহাঙ্গীর লিটন: [২] লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব শতবর্ষ ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও জেলা প্রশাসন আয়োজিত আজ সকালে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

[৩] অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনিবাহিনী ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালক বশির আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

[৪] প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১৬বছর বয়সের উর্দ্ধে সকল পেশার প্রায় দুই হাজার প্রতিযোগি অংশ নেয়। এতে ৫ কিলোমিটার সড়ক দৌঁড়ে অংশ গ্রহণকারীদের ১০ জনকে পুরস্কৃত করা হয়। রেজিষ্ট্রেশনসহ ম্যরাথন দৌঁড় প্রতিযোগিতা চলবে পুরো মাসব্যাপী। এই প্রতিযোগিতায় প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশ গ্রহণ করবে বলে জানান আয়োজকরা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়