শিরোনাম
◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে? ◈ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহারে বাধা স্টার্মারের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫৬ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

ওমর ফয়সাল: [২] মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিনাম‚ ল্যে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে গরীব-দুঃস্থদের চিকিৎসা সেবা প্রদান, ফ্রি ব্লাড গ্রুপিং, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

[৩] মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত বাবুনগর উচ্চ বিদ্যালয় (বোর্ড স্কুল) প্রাঙ্গণে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে এলাকার কয়েকশ মানুষ বিনামূল্য বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ এবং ব্লাড গ্রুপ নির্ণয় করেন। দুপুরে এলাকার শতাধিক গরীব-দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতে পিকনিকের আয়োজন করা হয়। পরে দেশের শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

[৪] নাজিরহাট পৌরসভা যুবলীগের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এসব কর্মসূচীতে সাবেক উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, লেলাং ইউপি চেয়ারম্যান সারোয়ার উদ্দিন চৌধুরী শাহীন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়