শিরোনাম
◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন ◈ রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনবার সংসার ভাঙার পর দুধ দিয়ে গোসল, অতপর...

তিন দফা বিয়ের পর প্রতিবারই দাম্পত্য জীবনে ভাঙনের অভিজ্ঞতায় ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) নামে এক যুবক। ঘটনাটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে তওবা করে আর কখনও বিয়ে না করার সিদ্ধান্তের কথা উপস্থিত সবার সামনে জানান।

বিয়ে না করলেও পুরো আয়োজন ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের আদলে। বাড়িতে সামিয়ানা টাঙিয়ে গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থার পাশাপাশি তিনটি ছাগল কোরবানি দিয়ে খাওয়ানোর আয়োজন করেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করার সময় গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যান। পরে ভুল নম্বরে ফোনকলের সূত্র ধরে রংপুরের এক তরুণীর সঙ্গে পরিচয় ও দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টেকেনি। সর্বশেষ তৃতীয় বিয়েও ভাঙনের মধ্য দিয়ে শেষ হয়; তিনিও বাবার বাড়িতে চলে যান।

বারবার দাম্পত্য জীবনে ব্যর্থতা ও অবহেলার অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

নুরুজ্জামান বলেন, “জীবনে আর কোনোদিন বিয়ে করব না। নারীদের প্রতি আর আসক্ত হবো না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।”

তার এই ব্যতিক্রমী ‘দুধ গোসল’ ও ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

  • সর্বশেষ