শিরোনাম
◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে  ◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ◈ রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি মেট্রোরেল ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ◈ টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল সিরামিক, ওয়াশিং পাউডার ও ভেজাল খাবার তৈরির পাঁচ কারখানকে সাত লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় নকল সিরামিক, ওয়াশিং পাউডার ও ভেজাল খাবারের পাঁচটি কারখানায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২টি কারখানা সিলগালা করা হয়েছে।

বুধবার র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন হয়। অভিযানকালে নকল সিরামিক, ওয়াশিং পাউডার ও ভেজাল খাবার তৈরীর পাঁচ কারখানায় বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে বিএসটিআই’র অনুমোদন ছাড়া পণ্য তৈরি করা হচ্ছিল বলে আদালত দেখতে পান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নকল-মানহীন সিরামিক, ওয়াশিং পাউডার ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানগুলোকে ৭ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ২০ লাখ টাকার প্রায় ১৬ টন সিরামিক এবং ৮০০ কেজি ওয়াশিং পাউডার ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে সিরামিক ও ওয়াশিং পাউডার তৈরির দুটি কারখানা সিলগালা করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা বলেন, জরিমানাপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশী বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন নকল-মানহীন সিরামিক, ওয়াশিং পাউডার ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বাজারজাত করছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়