শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

আরমান কবীর: [২]বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাটিয়াপাড়া নামকস্থানে বুধবার(১৭ ফেব্রুয়ারি) সকালে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাক চালক আব্দুল খালেক(৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল খালেক সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

[৩]টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কে নাটিয়াপাড়া নামকস্থানে পৌঁছলে টাঙ্গাইলগামী ধানের তুষ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। এ ঘটনায় বাসের চার যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

[৪] এ ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত গাড়ি সরানোর পড়ে যান চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়