শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৯ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দেশের এক নম্বর ফ্রন্টলাইনার: রেলপথমন্ত্রী

সমীরণ রায়: [২] নূরুল ইসলাম সুজন আরও বলেন, ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে মাঠ পর্যায়ের প্রশাসন কাজ করে। তাদের মর্যাদা দিতে পারলে জনগণকে মর্যাদা দেওয়া হবে। আপনারা মানুষের সবচেয়ে কাছে থেকে কাজ করেন। আপনাদের সঠিক দায়িত্ব পালনের জন্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

[৩] তিনি বলেন, গ্রামে যেন করোনার টিকা নিয়ে কোনো ভয় কাজ না করে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানরা কাজ করবেন। আমি নিজেও করোনার টিকা নিয়েছি। অন্যদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করবেন।

[৪] বুধবার রাজধানীর পল্টনে একটি হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৫] এসময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দেওয়া হয়। ফোরামের সভাপতি এস এম জাকারিয়া আলম চিঠিতে ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর করতে প্রস্তাবনা ও দাবি জানান।

[৬] এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও গ্রাম পুলিশদের পক্ষে ১৫ দফা দাবি তুলে ধরা হয়।

[৭] রেলমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আপনাদের এই দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে সঠিকভাবে তুলে ধরা গেলেই সমাধান হয়ে যাবে। এর জন্য আন্দোলন করার দরকার হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়