শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০০ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুষারঝড়ে বিপন্ন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, বিদ্যুৎহীন কয়েক মিলিয়ন, টিকা ব্যবস্থাপনায় বিপর্যয়

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রের বিপুল পনিমাণ নাগরিক কিভাবে গরম থাকবেন, তা নিয়ে শঙ্কায় রয়েছেন। দেশটির সাড়ে ১০ কোটি মানুষকে শীতকালীন ঝড় মোকাবেলা করতে হচ্ছে। ফলে কিছু অঞ্চলের তাপমাত্রা কয়েক সপ্তাহ ধরেই অস্বাভাবিক কম। সিএনএন

[৩] দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, অতিরিক্ত পরিমাণ তুষার, বরফকণা আর জমাট বৃষ্টি বুধবার ও বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে গ্রাস করে রাখবে। ঝড়ের পূর্বভাস দেওযা হয়েছে মিসিসিপি, ওকলোহামা, টেনেসি, টেকসাস ও আরকানসাসে। ঝড় হতে পারে কেন্টাকি আর নিউ ইংল্যান্ডেও। এনবিসি

[৪] এই আবহাওয়ার কারণে কমপক্ষে ২৬ জন মারা গেছেন। এরমধ্যে এক ড্রাইভার তুষারের স্তুপে ধাক্কা খেলে ৩ জন কার্বন-মনোক্সাইড জমে মারা যান। এই আবহাওয়ায় ব্যহত হচ্ছে করোনা টিকা কার্যক্রমও। মিয়ামির ডেড কাউন্টিতে ২০০০ এর মতো ব্যক্তি সময়মতো ভ্যাকসিন পাবেন না।

[৫] কলোরাডোর কর্তৃপক্ষ জানিয়েছে তারা ১ লাখ ৩৩ হাজার ভ্যাকসিন কম পেয়েছেন। ওহিওতে ভ্যাকসিন শিপমেন্ট ২ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। জর্জিয়াও জানিয়েছে, তাদের টিকাদানে বিঘ্ন ঘটতে পারে। ২ দিনের মতো সান অ্যান্টানিওর টিকাদান ২ দিনের মতো পিছিয়ে দেওয়া হয়েছে।

[৬] সিএনএন এর আবহাওয়াবিদ ডেভ হেনান জানান, কম তাপমাত্রার ২ হাজারেরও বেশি রেকর্ড এখন পর্যন্ত হয়েছে। শুধু মঙ্গলবারওই ২০টি শহরে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। এই সপ্তাহে নতুন করে আরও রেকর্ড হতে পারে।

  • সর্বশেষ