শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে গুণগত পরিবর্তন আনয়নের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] বুধবার সকালে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, আলী আজম, বেগম শিরীনআখতার, বেগম ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে ১১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ করা হয় এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা হয়।

[৫] কমিটিতে মন্ত্রণালয় ও অধঃস্তন দপ্তরসমূহের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় এবং প্রকল্পগুলোর কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

[৬] বৈঠকে দুর্যোগকালীন ও রোহিঙ্গা ক্রাইসিস শরনার্থী শিবিরে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত আলোচনা হয়। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে গুণগত পরিবর্তন আনয়নের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

[৭] বৈঠকে বেসরকারি পিটিআই স্থাপন, কারিকুলাম ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয় এবং যে সকল পিটিআই এর কার্যক্রম প্রশিক্ষনার্থী না থাকায় বন্ধ হয়ে আছে তা চালুকরণসহ বেসরকারি পিটিআইতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের প্রশিক্ষণগ্রহণ সহজীকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে ২৬১৯৩ টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত গেজেটভূক্তির অগ্রগতি বিষয়ে আলোচনা হয় এবং এ কাজে গতিশীলতা আনয়নে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়