শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪০ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেরিনু বাংলাদেশ!

মঈনুল আহসান সাবের, ফেসবুক থেকে, বাদশাহ আকবর ডেকে পাঠালেন বীরবলকে। আকবরকে লাজুক লাজুক দেখাল। এমন কখনো দেখেনি বীরবল। সে জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকল। আকবর সিংহাসনের হাতলে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, কী করে বলি বীরবল, কাণ্ড তো ঘটে গেছে।
: বলে ফেলুন, হুজুর।
: এটা আসলে হয়েছে বাংলাদেশে এতবার যাওয়ার ফলে।
: ব্যাপারটা হুজুর ...?
: কবিতা বীরবল, কবিতা লিখে ফেলেছি আমি।
: অ্যাঁ!
: বেশ কয়েকটা।
: কিছুই টের পেলাম না।
: কবিতা কি কাউকে টের পাইয়ে লেখার ব্যাপার? এ হলো নিভৃতের চর্চা।
বীরবল ঢোক গিলল, ও।
: বইও বেরুচ্ছে। কীভাবে কীভাবে খবর পেয়ে বাংলাদেশ থেকে এক প্রকাশক এসেছিল। অনেক খরচ আছে বলে বেশ কিছু স্বর্ণমুদ্রা নিল ...।
: হুজুর, অনেক এগিয়ে গেছেন।
: তা বলতে পার। ... বইয়ের নাম কী রেখেছি, জানো?
: বলেন, হুজুর।
: হেরিনু বাংলাদেশ। ... কেমন হয়েছে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়