শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন শিক্ষা আইনের খসড়ায় নিষিদ্ধ গাইড বই, নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং দেওয়ায় নিষেধাজ্ঞা

শরীফ শাওন: [২] খসড়া শিক্ষা আইন ২০২০ বলা হয়েছে, নোট-গাইড মুদ্রণ, বাঁধাই, প্রকাশ বা বাজারজাত করলে অনূর্ধ্ব তিন বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এসকল বই কিনতে উৎসাহ দিলে প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যাক্তির বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।

[৩] শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, এসকল বইয়ের বিপরিতে সরকারের অনুমতি সাপেক্ষে সহায়ক বই প্রকাশ করা যাবে। অভিভাকদের সম্মতিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস করানো যাবে। ফ্রিল্যান্সিং কোচিংয়ে কোন বাধা থাকবে না, তবে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে পরিচালিত হতে পারবে না।

[৪] মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে খসড়া আইন নিয়ে পর্যালোচনা হয়। জানা যায়, শিগগিরই আইনটি পাস করতে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়