শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৮ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিচের উপর দিয়ে রান নিতে গিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে সোমবার (১৫ ফেব্রুয়ারি) অসাধারণ এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ১৪৯ বলে ৬২ রান করেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকরাও সিরিজে ১-১ এ সমতা ফেরানোর দোরগোড়ায়। কিন্তু এর মধ্যেও বিতর্কে জড়িয়ে পড়লেন ভারত অধিনায়ক কোহলি।

[৩] রান নেওয়ার সময় পিচের বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছিলেন। যা ভালোভাবে নেননি ফিল্ড আম্পায়ার নীতীন মেনন। তিনি কোহলিকে সতর্ক করেন। আর এ নিয়েই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ভারত অধিনায়ক।

[৪] ঘটনার সূত্রপাত চেন্নাই টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির আগের ওভারে। সেই ওভারে ড্যানিয়েল লরেন্সের চতুর্থ বল অফ স্টাম্পের দিকে খেলে তিন রান নেওয়ার চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন।

[৫] তৃতীয় রান নেওয়ার সময় পিচের বিপজ্জনক জায়গা দিয়ে দৌড়তে শুরু করেন কোহলি। তখন তার দিকে এগিয়ে এসে তাকে সতর্ক করেন আম্পায়ার নীতীন মেনন। কিন্তু ভারত অধিনায়ক বিষয়টা মেনে নেননি। বরং নীতীন মেননের সঙ্গে তর্ক জুড়ে দেন। শুধু তাই নয়, এই বিষয়ে কথা বলার জন্য প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা জো রুটের কাছেও চলে যান কোহলি। ভিডিওতে দুই অধিনায়ককে কথা বলতেও দেখা যায়। সেই ঘটনা অবশ্য কোহলির ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলেনি।

[৬] বরং সপ্তম উইকেটে অশ্বিনের সঙ্গে মূল্যবান ৯৬ রান যোগ করেন কোহলি। এই জুটির লড়াইয়ের জন্য দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত। ৪৮২ রানের লক্ষ্য ইংলিশদের সামনে। যা তাড়া করতে নেমে ৩ উইকেটে ৫৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। - জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়