শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেন ক্রিকেটার নাসির হোসেন

ডেস্ক রিপোর্ট: বিয়ে করেছেন জাতীয় দলের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে নাসিরের ঘনিষ্ঠ একাধিক সূত্র। অনুষ্ঠানে, পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

বউয়ের পরিচয় পাওয়া যায়নি। তবে জানা গেছে, দুজনের চেনাজানা অনেক আগে থেকেই।

গেলো বছর সেপ্টেম্বরে ইন্সট্রাগ্রামে একটি মেয়েকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটা ডিলিটও করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

জাতীয় দলে নাসির হোসেন অনিয়মিত হয়েছেন অনেক আগেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও অতটা সুবিধা করতে পারছেন না।

সম্প্রতি হয়ে যাওয়া বঙ্গবন্ধু টি-২০ লিগেও দল পাননি এ অলরাউন্ডা। যদিও সেই নাসিরের কাঁধেই নেতৃত্বভার তুলে দিয়েছিলো আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলস। - সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়