শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৭ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হরিশংকর জলদাস বললেন, ভালোবাসা আছে বলেই সূর্য আকর্ষণীয়, পূর্ণিমার চাঁদকে মনে হয় নিজের

আমিরুল ইসলাম: [২] একুশে পদকপ্রাপ্ত এই কথাসাহিত্যিক আরও বলেন, বই, বিদ্যুতের আলো, গ্যাস কিংবা চশমা টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ভালোবাসাকে কখনো টাকার তুল্য-মূল্যে বিচার করা যায় না। পৃথিবীখ্যাত কবি ও সাহিত্যিক- রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সবসময়ই বলেছেন, ভালোবাসা পার্থিব।

[৩] ভালোবাসা গোলাপের মতো সুরভিত, শীতের স্নিগ্ধ সকালে ঘাসের ডগায় যে শিশিরবিন্দু পড়ে থাকে, সেই শিশিরবিন্দুর মধ্যে যে সূর্যের আলো পড়ে, সেই আলো পড়ার পর সে জলবিন্দুটা যে চিকচিক করে ওঠে সেরকম চিকচিকে, স্নিগ্ধ, সুরভিত। ভালোবাসার শরীরটাও ওই রকম। ভালোবাসার মানেটাও ওই রকম। কিন্তু দুর্ভাগ্যবশত আধুনিককালে ভালোবাসা বলে শুধু নারী ও পুরুষের শরীরবৃত্তিয় সম্পর্ককেই নির্দেশ করে। কিন্তু ভালোবাসা মানে তো তাই নয়।

[৪] ভালোবাসার রকমফের আছে। নগদ ভালোবাসা আছে, ভালোবাসা বাকিও থাকে! তাৎক্ষণিক ভালোবাসা আছে, দীর্ঘস্থায়ী ভালোবাসা আছে। প্লেটোনিক লাভে প্রাপ্তির কোনো আগ্রহ নেই। যাকে আমরা স্বর্গীয় ভালোবাসা বলি।

[৫] ভালোবাসা থাকবে এবং যতোদিন ভালোবাসা আছে মানুষও তার মানবিকতা হারাবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়