শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছ খেতে গিয়ে ধরা পড়ল মেছোবাঘ

ডেস্ক নিউজ: নেত্রকোনার পূর্বধলার একটি ফিশারিতে মাছ খেতে এসে ধরা পড়েছে মেছোবাঘ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে ফিশারির পাহারাদার হৃদয় মেছোবাঘটি আটক করে। কিন্তু এটিকে চিতাবাঘ বলে এলাকায় প্রচার হওয়ায় মানুষ দেখতে ভিড় জমাচ্ছে।

নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দীন ইসলাম জানান, এটি একটি মেছোবাঘ। বিভিন্ন খাবার খেতে এসে এগুলো প্রায় সময় ধরা পড়ে। আমরা সেখানে যাচ্ছি। এটিকে দুর্গাপুরে অথবা কলমাকান্দার এদিক দিয়ে কোনো বনে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র: সময় টিভি

জানা গেছে, হোগলা রোডসংলগ্ন এটিএম শামছুর সিরাজ রিয়েল এর ওই ফিশারিতে শুক্রবার সন্ধ্যায় মেছোবাঘটি মাছ খেতে নামে। তখন হৃদয় প্রথম অবস্থায় এটিকে চিনতে না পেরে লাঠি দিয়ে আঘাত করে। এতে প্রাণীটি আহত হয়ে পড়ে যায়। এরপর চিতাবাঘ ভেবে এটিকে বাড়ির আঙিনায় এনে আটকে রাখে। খবর পেয়ে বিলুপ্ত প্রজাতির এই বাঘ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) মো. তাওহীদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বাঘটিকে সংরক্ষণের জন্য স্থানীয় বন বিভাগকে নির্দেশনা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়