শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর মুগদায় কিশোরের ছুরিকাঘাতে কিশোর খুন

মোস্তাফিজুর রহমান: রাজধানীর মুগদার মান্ডায় প্রতিপক্ষ কিশোরদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মোঃ হাসান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। সে একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিল।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত ৭টয় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে রাত রাক পোনে আটটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

তিনি বলেন স্বজনদের অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল থেকে বেলাল (১৮) নামে এক জন কে আটক করা হয়েছে। বেলালের শরীরে ছুরিকাঘাতের জখম রয়েছে। এ ছাড়া উভয়পক্ষের আরও ৫জন কিশোরকে ঢামেকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।

আটক বেলালের দাবি, সাগর, চানমনি সহ ৭/৮ জন মিলে হাসান কে কুপিয়েছে। নিহত হাসান জুনিয়র ছেলে । আমাকে ছুরিকাঘাত করেছে। এদিকে, উপস্থিত সাগর জানিয়েছে, বেলাল, আশিক,মেজু,দদ রতন সহ বেশ কয়েক জন হাসান কে কুপিয়ে হত্যা করেছে।

নিহতের বড় ভাই মোঃ হাবিব জানান, মান্ডার লেক তুষার শাহ আলমের গলিতে ৬/৭ জন তার ভাই হাসান কে কুপিয়ে হত্যা করেছেন।

নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদার উপজেলার ভারারা গ্রামের মোঃ আশরাফুলের ছেলে। মুগদার মান্ডা সাবেদ আলীর ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

  • সর্বশেষ