শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৯ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক হাজার টাকার জন্যে মারধর অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা

সাদ্দাম হো‌সেন: [২] পাওনা টাকার জন্যে বাজারে প্রকাশ্যে লাঞ্ছিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন আব্দুল গফুর (৪০) নামে এক মাছ ব্যবসায়ী।

[৩] গত বৃহস্পতিবার বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আব্দুল গফুর ওই গ্রামের নেনকু মোহাম্মদের ছেলে বলে তথ্য পাওয়া যায়। আত্মহত্যা করার আগে ভিডিও বার্তায় তার মৃত্যুর কারন জানিয়ে গেছেন তিনি।

[৪] এর আগে ওইদিন সকালে স্থানীয় পৌকানপুর বাজারে পাওনা এক হাজার টাকা না দেওয়ার অপরাধে তাকে মারধর করেন স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা । এসময় মারধরের ভিডিও মোবাইলে ধারন করেন ওই নেতা ।

[৫] আব্দুল গফুরের স্ত্রী রোজিনা বেগম জানান, সকালে পাশের গ্রামের পয়জার আলীর ছেলে যুবলীগ নেতাকে  দুবার টাকা চাইতে বাড়িতে আসেন। আমার স্বামীকে না পেয়ে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে। মোবাইল রিসিভ না হলে, বাড়ি থেকে রেগে বেরিয়ে যান জমির উদ্দীন ।

[৬] এরপরে স্থানীয় বাজারে দেখা হলে প্রকাশ্যে বাজারের লোকজনের সামনে আমার স্বামীকে মারপিট করে সে। অপমান সহ্য করতে না পেরে আমার স্বামী বাসায় আসার আগেই একাধিক গ্যাসের ট্যাবলেট খেয়ে নেয়।

[৭] প্রতিবেশী নাসিরুল ইসলাম জানান, আমরা গফুরকে বাঁচানোর জন্য প্রথমে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই গফুর মারা যায়। তবে মৃত্যুর আগে আব্দুল গফুর একটি ভিডিওতে বলে গেছেন, টাকার জন্য প্রকাশ্যে গালিগালাজ ও মারপিটের অপমান সহ্য করতে না পেরে আমি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করছি।

[৮] মাত্র ১ হাজার টাকার জন্য আত্মহননে বাধ্য করার দায়ে যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃত ব্যবসায়ীর পরিবার ও প্রতিবেশীরা।

[৯] এ বিষয়ে যুবলীগ নেতা জমিরউদ্দীনের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তিনি ফোন ধরেনি।

[১০] বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান জানান, তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হলে আমরা তা নথিভুক্ত করেছি।

  • সর্বশেষ