শিরোনাম
◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৫ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবেগ আর আন্দোলন ছেড়ে কাজে যোগ দিতে বললেন মিয়ানমারের সেনাপ্রধান মিন, ২৩ হাজার বন্দীর মুক্তি

রাশিদুল ইসলাম : [২] মিয়ানমারের সেনা সরকারের প্রধান মিন অং হ্লাং সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারিদের চলমান আন্দোলনকে একদল অসাধু ব্যক্তির হয়রানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যারা তাদের দায়িত্ব থেকে দূরে আছেন,অনুরোধ করছি তারা যেন আবেগকে প্রাধান্য না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে কাজে ফেরেন। ইরাবতি

[৩] জেনারেল মিন বলেন, গণসমাবেশ থেকে করোনা সংক্রমণের বিস্তার ঘটতে পারে। একই সঙ্গে তিনি ২৩ হাজার বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন।

[৪] শুক্রবার সাধারণ ছুটির দিনে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বন্দীর সাজা মওকুফের এ ঘোষণা প্রচার করে বলা হয় শান্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ মিয়ানমার যখন একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তখন মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করতে বন্দীদের সাজা মওকুফ করা হয়েছে।

[৫] সাজা মওকুফ হওয়া এসব বন্দীদের মধ্যে ২৩ হাজার ৩১৪ জন দেশটির নাগরিক এবং ৫৫ জন বিদেশি।

[৬] ফেব্রুয়ারির শুরুতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় ক্ষমতাসীন দল এনএলডি’র নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়