শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ৩টি ইটভাটাকে জরিমানা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ [২] ইটের সঠিক মাপ। গুনগত মানসহ ইটভাটার সনদ না থাকায় গাইবান্ধার পলাশবাড়ীতে ৩টি ইটভাটায় তিন লাখ জরিমানা আদায় করেছে বাংলাদেশ স্ট্যার্ন্ডাডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

[৩] বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার-এর নেতেৃত্ব বিএসটিআই এর কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং র‌্যাব-১৩ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার জানান, ইটের সঠিক পরিমাপ ও গুনগতমান না থাকায় উপজেলা এলাকার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ইটভাটা ৩টি হলো উপজেলার হিজলগাড়ী এলাকার মা ব্রিকস, মেরীরহাটে এএসবি ব্রিকস ও এমবিবি ব্রিকস।

[৫] প্রত্যেক ইটভাটা থেকে ১ লাখ করে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিএসটিআইয়ের সনদ নিয়ে ইট প্রস্তুত করতে সতর্ক করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়