শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সখীপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় কবিরাজ গ্রেপ্তার

সাইফুল সানি: [২] টাঙ্গাইলের সখীপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় সাহেব আলী খান (৫২) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ওই শিশুটির মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে রাতেই পুলিশ অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তার করে। কবিরাজ সাহেব আলী খান উপজেলার কালিয়ান গ্রামের আলী হোসেন খানের ছেলে।

[৩] মামলা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে ওই কবিরাজ শিশুটিকে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ফুসলিয়ে নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় খুঁজতে খুঁজতে শিশুটির মা ওই বাড়িতে গেলে কবিরাজ সাহেব আলী দৌড়ে পালিয়ে যায়। শিশুটির মা জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার প্রস্তাব দেওয়ার কারণে মামলা করতে দেরী হয়েছে।

[৪] এ ব্যাপারে সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কবিরাজকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়