শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪%

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২১ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের সকল নৌযানকে অনলাইনের মাধ্যমে সার্ভের আওতায় আনার সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ‘নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠকে এই সুপারিশ করা হয়৷

[৩] বৃহস্পতিবার সকালে কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

[৪] কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, শাজাহান খান, মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

[৫] বৈঠকে নৌ-পরিবহন অধিদপ্তর (ডি.জি. শিপিং) এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর কার্যপরিধি, বিভিন্ন কর্মকান্ড, উন্নয়ন প্রকল্প ও অডিট আপত্তিসমূহ; বাংলাদেশ মেরিন একাডেমীতে ছোট আকারে একটি হাসপাতাল/ট্রমা সেন্টার নির্মাণ এবং বাংলাদেশের সকল নদী এবং নৌরুটের অতীত অবস্থার সাথে বর্তমান অবস্থার তথ্য সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

[৬] বৈঠকে জানানো হয় যে, দেশের সকল নৌযানকে এখনো সার্ভের আওতায় আনা সম্ভব হয়নি। কমিটি মনে করে সকল নৌযানকে সার্ভের আওতায় আনা সম্ভব হলে নৌযানের প্রকৃত সংখ্যা জানা যাবে এবং রাজস্ব বৃদ্ধি পাবে। তাই স্বল্প সময়ের মধ্যে দেশের সকল নৌযানকে অনলাইনের মাধ্যমে সার্ভের আওতায় আনা এবং রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।

[৭] ২০২০ সালে বিভিন্ন শ্রেণীর অভ্যন্তরীণ নৌযানের নাবিক এবং সমুদ্রগামী জাহাজের অফিসার/নাবিকদের মাধ্যমে দেশি এবং বৈদেশিক মুদ্রার প্রায় ২ হাজার ৫শত কোটি টাকা এবং নৌ-পরিবহন অধিদপ্তর ২০১৯-২০২০ খ্রিষ্টাব্দে ৩৮ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার টাকা আয় হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

[৮] বৈঠকে “Making Bangladesh-use Bangladeshi Product’’ নীতি অনুসরণ করে দেশের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান বিএসসি এবং বাংলাদেশি মালিকদের জাহাজে জ্বালানী সরবরাহের বিষয়টি নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

 

 

  • সর্বশেষ