শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৪ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রিয় চরিত্র ‘সুপারম্যান’ এর অজানা গল্প

ডেস্ক রিপোর্ট: অতিমানবীয় শক্তি অর্জনের স্বপ্ন ছোটবেলা থেকে অনেকেই দেখেন। মূলত কমিক বইয়ের সুপারহিরোরাই পারে মানুষের এমন অকল্পনীয় স্বপ্নের যোগান দিতে। সুপারহিরো শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে চলে আসেন সুপারম্যান, স্পাইডারম্যান বা ব্যাটম্যানের চেহারা।

কালে কালে অনেক সুপারহিরোই হাজির হয়েছে বইয়ের পাতা ও রুপালি পর্দায়। তাদের মাঝে অন্যতম জনপ্রিয় চরিত্র সুপারম্যান।

এর স্রষ্টা ক্লিভল্যান্ডের জেরি সিগাল ও জোয়ি শাস্টার। ফ্রিডরিচ নিটশের ১৮৮৩ সালের বই ‘স্পোক জ্যারাথুস্ট্র’ থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৩২ সালের অক্টোবরে একটি ‘সায়েন্স ফিকশন’ নামে ম্যাগাজিন প্রকাশ করেন তারা। ম্যাগাজিনটির তৃতীয় কিস্তিতে ‘দ্য রেইন অফ দ্য সুপার-ম্যান’ দিয়ে যাত্রা শুরু হয় এই সুপারহিরোর।

তবে সেই সুপারম্যান এখনকার সুপারম্যান নয়। ক্ষমতা দিয়ে পুরো বিশ্বে রাজত্ব করতে চেয়েছিল তিনি। ভিলেন এই সুপারম্যান তখন জনপ্রিয়তা পায়নি। তারপর চরিত্রটিতে পরিবর্তন নিয়ে আসেন জেরি।

সার্কাস অ্যাক্রোব্যাটদের মত কস্টিউম দিয়ে একটি মৌলিক চরিত্র সৃষ্টি করেন তারা। তার চরিত্রের বৈশিষ্ট্যও বদলে দেয়া হয়। ভিলেন এবার হাজির হলো বীর হিসেবে। যে কিনা বিপদে পড়া মানুষকে সাহায্য করেন তার অতিমানবীয় শক্তি দিয়ে।

এরপর অবশেষে ১৯৩৮ সালে ডিসি কমিকস সায় দেয় জেরি এবং জোইয়ির নতুন এই কমিকবুক নিয়ে। তারা সিদ্ধান্ত নেয় অ্যাকশন কমিকস নামে নতুন কমিকবুক সিরিজ প্রকাশ করার।

কমিকের রঙিন পাতায় দাপিয়ে বেড়ানো সুপারম্যান ১৯৫১ সালে প্রথমবারের মত বড় পর্দায় আসে ‘সুপারম্যান এন্ড দ্য মোল ম্যান’ সিনেমা দিয়ে। সেই সিনেমাতে সুপারম্যান হিসেবে অভিনয় করেন জর্জ রিভস। যদিও এর আগে ১৯৪০ এর দিকে ১৭টি অ্যানিমেটেড শর্ট ফিল্ম মুক্তি পেয়েছিল সুপারম্যানকে নিয়ে।

৮০ বছরের এই দীর্ঘ যাত্রায় অনেক পরিবর্তন আসলেও, মূল্যবোধের জায়গা থেকে এতটুকুও পরিবর্তন হয়নি তুমুল জনপ্রিয় এই কমিক সুপারস্টারের। -জাগো নিউজ

  • সর্বশেষ