শিরোনাম
◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪১ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনেটে ট্রাম্পের বিচারের পক্ষে ৫৬-৪৪সংখ্যাগরীষ্ঠ ভোট, বিচার সাংবিধানিক

রাশিদুল ইসলাম : [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া সাংবিধানিক বলে বিচার শুরুর অনুমতি দেওয়া হয়েছে। সিনেট বলছে, প্রথমবার অভিশংসনের মুখোমুখি হলেও নিজের ক্ষমতা প্রয়োগ করে অভিশংসন থেকে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু দ্বিতীয়বার ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে। সিএনএন

[৩] ট্রাম্পের পক্ষে বলা হয়েছিল তিনি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর তাকে বিচারের মুখোমুখি হতে হবে না। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে সিনেটে এ নিয়ে ৫৬-৪৪ সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ায়। যতটা আশা করা হয়েছিল রিপাবলিকানদের ভোট ট্রাম্পের পক্ষে ততটা পড়েনি। তারমানে অভিশংসন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে।

[৪] ক্যাপিটল হিলে হামলায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও তিনি এতে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। শাস্তি পেলে ট্রাম্প ভবিষ্যতে আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না।

[৫] ট্রাম্পকে দোষি সাব্যস্ত করতে হলে সিনেটের ১০০ আসনের দুই-তৃতীয়াংশের ভোট প্রয়োজন। অভিশংসন প্রক্রিয়ায় মঙ্গলবার একটি ভিডিওতে ট্রাম্পের ৬ জানুয়ারির বক্তৃতা এবং তার সমর্থকদের তাণ্ডবের দৃশ্য দেখানো হয়। ম্যারিল্যান্ড থেকে নির্বাচিত প্রতিনিধি জ্যামি রাসকিন বলেন, এটা অভিশংসনযোগ্য অপরাধ না হলে আর কিছুই তা হতে পারে না।

[৬] ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দেখান, সাবেক একজন প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি করাটা অসাংবিধানিক। তারা ডেমোক্রেটদের উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেন।

[৭] ট্রাম্পের আইনজীবী ডেভিড শোয়েন আদালতে বলেন, অভিশংসন আদালতে ট্রাম্পের সাজা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। ট্রাম্প এখন আর ক্ষমতায় নেই। সংবিধান অনুযায়ী এ আদালত চলতে পারে না। এই আদালত ট্রাম্পকে দন্ড দেয়ার এখতিয়ার রাখে না।

  • সর্বশেষ