শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের ভুলগুলো ঢাকায় করতে চান না: মিরাজ

মাহিন সরকার : [২] সেঞ্চুরি! বলে-কয়ে তো আর হয় না। বিশেষ করে ব্যাটিং অর্ডারের আট নম্বরে। মেহেদী হাসান মিরাজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন হাঁকিয়েছেন দুর্দান্ত এক শতক। সাকিব-সাদমানরা শতক পূর্ণ করতে ব্যর্থ হলেও ব্যর্থ হননি মিরাজ।

[৩] ব্যাট হাতে ঝলক দেখানো মিরাজ বল হাতেও নৈপুণ্য দেখিয়েছেন। কিন্তু শেষদিনের শেষ সেশনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে প্রথম টেস্ট বাজেভাবে হারলেও দ্বিতীয় টেস্টে সেই ভুলগুলো শুধরে নিতে চান মিরাজ।

[৪] অনুশীলন শেষে মিরাজ গণমাধ্যমকে বলেন, তাইজুল ভাই খুব ভালো বোলিং করেছে, হয়তো আমি বা নাঈম (হাসান) যদি আরেকটু ভালো বোলিং করতাম, হয়তো ওদের আরও একটা উইকেট পড়ার সুযোগ তৈরি হতেও পারত। ওরা হয়তো এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে দুই সেশনে।

[৫] আমরা যদি চান্সগুলো নিতে পারতাম, তাহলে হয়তো (ফল) আমাদের পক্ষেই থাকত। একটা-দুইটা উইকেটই অনেক জরুরি ছিল। তাহলে পরের ব্যাটসম্যানের জন্য অত ইজি হতো না খেলাটা। আমরা ভুল করে গেছি, চেষ্টা করব যেসব ভুল করেছি, সেগুলো যেন পরের ম্যাচে না করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়