শিরোনাম
◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৫ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামরিক জান্তার কাছে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বপূর্ণ নয়, এক বছর তারা ঘর গোছাতেই ব্যস্ত থাকবে: অভিমত বিশ্লেষকদের

আব্দুল্লাহ মামুন: [২] এয়ার কমোডর (অব.) ইসফাক ইলাহি চৌধুরী বলেন, মিয়ানমার সরকার তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকবে। ফলে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আমাদের যে আলোচনা চলছিলো সেটি আপাতত ঝুলে থাকবে বলেই মনে হচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে, যতোদিন না তাদের ঘর গোছানো শেষ হবে।

[৩] মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, পশ্চিমা বিশ^ থেকে কিছুু নিষেধাজ্ঞা দিতে পারে মিয়ানমারের ওপর। তবে আমেরিকা বা পশ্চিমা বিশ্বগুলো সর্বাত্মকভাবে তা করবে না। মিয়ানমারে যে পরিস্থিতি চলছে এটি কিছুদনের মধ্যে শিথিল হবে এবং সামরিক শাসকরাই সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে রাষ্ট্র পরিচালনা চালিয়ে যাবে।

[৪] তিনি বলেন, জরুরি অবস্থার এক বছর পর তারা পরস্থিতি মূল্যায়ন করে দেখবে, কী কৌশল নেওয়া যায় বা আবার বেসামরিক কোনো পুতুল সরকারকে ক্ষমতায় বসানো যায় কিনা। এক্ষেত্রে চীন ও রাশিয়া অত্যন্ত শক্তিশালীভাবে মিয়ানমারের সঙ্গে আছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে থাকবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়