শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত আমলকি খাওয়ায় জটিলতা হতে পারে !

ডেস্ক নিউজ: ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্টসহ একাধিক রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমলকি কার্যকরী ভূমিকা পালন করে। তবে অধিক আমলকি গ্রহণে দেহে কিছু জটিলতা দেখে দেয়। বাংলাদেশ প্রতিদিন

মূলত আমলকি চিবিয়ে খাওয়াই ভালো। প্রতিদিন সকালে খালি পেটে ১-২টি আমলকি খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। তবে দিনে দু'একটির বেশি আমলকি খাওয়া উচিত নয়। এতে প্রচুর পরিমাণে 'ভিটামিন সি' কোষ্ঠকাঠিন্যর কারণ হতে পারে।

সার্জারি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আমলকি খাওয়া বুদ্ধিমানের কাজ হবে। অন্তঃসত্ত্বা বা যারা বাচ্চাকে স্তন্যপান করাচ্ছেন, তাদেরও আমলকি এড়িয়ে যাওয়া ভালো।

এছাড়াও এটি হার্টের জন্য ক্ষতিকর। আমলকি হার্টের শক্তিশালী গ্রন্থি 'কার্ডিওভাসকুলার' উদ্দীপক। তবে আমলকি হার্টে কোন কঠোর প্রভাব ফেলে না।

বিশেষজ্ঞদের মতে কার্ডিয়াক সম্পর্কিত কোন সমস্যা থাকলে এই ফলটি ব্যবহার করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

খুব কম লোকেরই আমলকির প্রভাবে অ্যালার্জি হতে পারে। অত্যধিক খাওয়ার ফলে পাকস্থলীর কৃমি, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটের ব্যথাসহ বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।

আমলকি শরীরের তাপমাত্রা অনেকাংশে কমিয়ে দেয়। ঠান্ডা লাগতে পারে ফলটি অধিক পরিমাণে খেয়ে ফেললে জ্বর-সর্দি হতে পারে। সর্দি বা কাশিতে ভুগলে খাদ্য তালিকা থেকে আমলকি বাদ দেওয়া উত্তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়