শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

গোলাম সারোয়ার: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সারাদেশের ন্যায় করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে রোববাবর (৭ জানুয়ারী) সকাল থেকে।

[৩] এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার নুপর সাহা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

[৪] আশুগঞ্জ উপজেলার প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার বেনজীর আহমেদ, নার্স নাসরিন আক্তার, হাসপাতালের অফিস সহকারী আশরাফ হোসেন এবং এমএলএসএস রাজিব আহমেদ প্রমুখ।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার নুপর সাহা বলেন, প্রাথমিকভাবে আমরা একশ এগারজনের নামের একটা তালিকা পেয়েছি। রোববার বিকাল পাঁচটা পর্যন্ত তালিকার ভিতরে যারাই আসবে ভ্যাকসিন নিতে আমরা সবাইকে ভ্যাকসিন দিব। ভ্যাকসিনে নিতে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৪’শ ডোজ ভ্যাকসিন আমরা পেয়েছি। পর্যায়ক্রমে আরো ভ্যাকসিন আসবে। আসার সাথে সাথে নিয়ম অনুযায়ী জনগণকে ভ্যাকসিন দেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ