শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

রিয়াজুর রহমান : [২] গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা জেলার বেলুমিয়ার চর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে জামাল হোসেন (৩০), দৌলতপুর থানাধীন চরপাতা এলাকার আবদুল জলিলের ছেলে মো. মানিক (২৪) ও ভেদুরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (২০)।

[৩] রোববার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

[৪] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) অলক বিশ্বাস বলেন, কাস্টম এলাকায় শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে তিনজন। ঘটনার পর ওই তরুণী থানায় এসে অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়