শিরোনাম
◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের চাঁচড়া চেকপোস্ট থেকে ফেনসিডিল গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান আলাদা অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হলো, খুলনার খানজাহান আলী থানার শিরোমনি দক্ষিণপাড়ার মৃত সরোয়ার শেখের ছেলে মোশারফ শেখ (৫২), নাড়ইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার রবিউল ইসলামের ছেলে সজল হোসাইন (২১) এবং যশোরের বেনাপোলপোর্ট থানাস্থ বাহারদুরপুর রোড সোনালী ব্যাংকের পাশের মজিবুর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৩৬)।

এসআই সাইদুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে মোশারফ শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসআই সাইদুর রহমান আরো জানিয়েছেন, শক্রবার বিকেল ৫টার দিকে একই স্থানে আরো এক অভিযানে সজল হোসাইনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অপর এক অভিযানে চাঁচড়া চেকপোস্ট থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মমতাজ বেগমকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়