শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন প্রয়োগ

স্বপন দেব: মৌলভীবাজার জেলায় আগামি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে করোনা ভ্যাকসিন প্রয়োগ এ বিষয়ে জনগনকে উৎসাহিত করা জন্য এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। বৃহস্পিতবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মোর্শেদ সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ ফেব্রুয়ারী সারাদেশে একযোগে করোনা ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হবে। করোনা ভ্যাকসিন প্রয়োগের জন্য জেলা সিভিল সার্জন অফিস জেলা সদর হাসপাতালে ৮ টি এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে ৩ টি কেন্দ্র প্রস্তুত করেন বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়