শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানির প্রস্তাব স্থগিত: অর্থমন্ত্রী

বাশার নূরু: [২] আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মিয়ানমার সরকারের সঙ্গে এক লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছিল। কিন্তু, সম্প্রতি দেশটির ক্ষমতার পরিবর্তন হওয়ায় আপাতত আমরা আমদানি স্থগিত করেছি।

[৩] বুধবার বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে অর্থমন্ত্রী বিষয়টি জানান।

[৪] অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। তাদের এখন চাল রপ্তানির আগ্রহ আছে কিনা বা আমরাও এ পরিস্থিতিতে কীভাবে আমদানি করবো, এসব বিষয় বিবেচনা করে চাল আমদানি নিয়ে পরে সিদ্ধান্ত হবে।

[৫] তিনি বলেন, জরুরিভাবে মিয়ানমার থেকে আমাদের অনেক সময় আমদানি করতে হয়। এর আগেও আমরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়