শিরোনাম
◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা ◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৩ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার দ্বিতীয় ঢেউ, দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] করোনা মহামারি অনেকটা নিয়ন্ত্রণে এলেও দক্ষিণ আফ্রিকা লড়ছে করোনার দ্বিতীয় ঢেউর সঙ্গে। তাই আপাতত সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার।

[৩] তবে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নতুন সূচিতে আপাতত টেস্ট সিরিজটি এখনই খেলছে না। পূর্বের সূচী অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর শুরুর কথা ছিল অস্ট্রেলিয়ার।

[৪] ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি জানিয়ে বলেন, এই মুহূর্তে ঝুঁকি না নিতেই দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করা হয়েছে। তাছাড়া এই সিরিজের উপর নির্ভর করছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা। এখন অজিদের ফাইনাল খেলার অনেকটাই ক্ষীণ।

[৫] আপাতত দক্ষিণ আফ্রিকা সফর না করার সিদ্ধান্তটি অনেক ভেবেচিন্তে নেয়া হয়েছে। সফরটি না হওয়ায় আমাদের মতো তারাও হতাশ। যদিও বর্তমান পরিস্থিতি ভেবে সফরটি স্থগিত করতে হয়েছে। আশা করি খুব দ্রুতই এই সিরিজটি নতুন সূচিতে হবে। - ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট

  • সর্বশেষ