শিরোনাম
◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনশি জাকির হোসেন : বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষকগণ বাংলায় আইনের ভালো বই প্রকাশ করতে পারেনি, স্বাধীনতার ৫০ বছর পরেও

মুনশি জাকির হোসেন : বাংলাদেশ সংবিধান; অনুচ্ছেদ; ‘৩ প্রজাতন্ত্রের রাষ্ট্র ভাষা হইবে বাংলা’। ভাষা শহীদের মাস, কৃত্রিম ক্রন্দনের মাস। নগরে, রেঁস্তোরা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, রাস্তার বিজ্ঞাপন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সর্বত্র ইংরেজি হরফে নাম। এমনকি উচ্চ আদালতেও সাংবিধানিক ভাষাও অচল। বাংলাদেশের সরকারি আমলা তৈরির কারখানা সাভারের লোক প্রশিক্ষণ কেন্দ্রেও  বাংলা ভাষা নিষিদ্ধ। উচ্চ আদালতে বাংলা ভাষা অচল। অথচ, সংবিধানে বলা আছে বাংলা ভাষার প্রাধান্য পাবার কথা। প্রশ্ন  হলো, সরকারি কর্মকর্তাদের সেবা দিতে হবে বাংলাদেশিদের, এখানে সেবা দাতা এবং গ্রহীতা উভয়ই বাঙালি, তাহলে লোক প্রশিক্ষণ কেন্দ্রে কেন বাংলা নিষিদ্ধ? স্বাধীন দেশের আদালতে রায় ইংরেজিতে।

এই রায় কি বেনিয়াদের জন্য? নাকি বাঙালির জন্য? বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষকগণ বাংলায় আইনের ভালো বই প্রকাশ করতে পারেনি, স্বাধীনতার ৫০ বছর পরেও। সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে: ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’। এরপর দ্বিতীয় ভাগের ২৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে: রাষ্ট্র জাতীয় ভাষা-সংস্কৃতি ঐতিহ্য প্রভৃতি উন্নয়নের ব্যবস্থা করবে। তো ১৯৮৭ সালের সর্বস্তরের বাংলা ভাষার প্রচলন আইন কি আলংকারিক? উচ্চ আদালত আরেক কাঠি সরেস। হাশমত বিবি মামলাতে জনৈক বিচারপতিগণ, জঘণ্য কর্ম করে রায় দিয়েছিলো, সংসদের ওই আইন নাকি উচ্চ আদালতের জন্য প্রযোজ্য নহে। ওই সকল বিচারপতিগণেরে শূলে চড়ানো উচিত। ফেসবুক থেকে

  • সর্বশেষ