শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোনো কিছু ভেবে ভিডিওটি প্রকাশ করিনি’

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার পিঠা বানানোর একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিও প্রকাশ করেছেন তিনি নিজেই। ভিডিওটি দেখে ভক্তরা যেমন প্রশংসা করছেন, তেমনি হয়েছে সমালোচনাও।

পিঠা বানানোর বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘কোনো কিছু ভেবে ভিডিওটি প্রকাশ করিনি। পুরো ঘটনাটি হঠাৎ হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে আমাদের একটা পারিবারিক ফার্মহাউস আছে। পরিবারের সবাই মিলে সেখানে গিয়েছিলাম। সেখানে পিঠা বানানো হয়েছে। ওই সময় আগ্রহ থেকে নিজেও কয়েকটি পিঠা বানিয়েছি। আর সেই মুহূর্তটি ভক্তদের সঙ্গে শেয়ার করতেই ভিডিও প্রকাশ করা। এছাড়া আর কিছু না।’

ফারিয়া বর্তমানে কলকাতায় রয়েছেন। এরই মধ্যে অংশ নিয়েছেন সেখানকার একটি অনুষ্ঠানে। ফারিয়ার ভাষ্য, ‘প্রায় ১০ মাস পর কলকাতায় আসলাম, ভালোই লাগছে। এরই মধ্যে নন্দীগ্রামের একটি পল্লি-উৎসবে অংশ নিয়েছি। আমি গত বছরও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এবারও শেষ দিনের প্রধান অতিথি হয়েছি। ওখানকার দর্শক আমাকে অনেক ভালোবাসে। তাদের ভালোবাসার টানেই উৎসবটিতে অংশ নেওয়া।’

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে মুম্বাই ছুটে যাবেন ফারিয়া। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ছবি ‘বঙ্গবন্ধু’-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন তিনি।

এ বিষয়ে ফারিয়া বলেন, ‘বায়োপিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সময়ের চরিত্রে কাজ করছি, এটা সৌভাগ্যের বিষয়। পাশাপাশি এটি আমার জন্য বড় চ্যালেঞ্জও। অনেক দিন ধরেই এর জন্য প্রস্তুতি নিচ্ছি। নিজের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করব।’

 

  • সর্বশেষ