শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০০ টাকা প্রাইজবন্ডের ১০২তম ড্রয়ে বিজয়ী যেসব নম্বর

ডেস্ক রিপোর্ট: ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০২তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারে সব সিরিজের ০৫৮৬৩০০ নম্বর প্রথম ও ০৯৩২৮৮৭ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে। চ্যানেল আই

রোববার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়।

প্রথম পুরস্কর বিজয়ী প্রত্যেকে ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন।

এছাড়া তৃতীয় পুরস্কার এক লাখ টাকা বিজয়ী নম্বর দু’টি হলো- ০৫৫৩৩৫৯ ও ০৫৭৫৬৫৯। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দু’টি হলো- ০১৪৬৩৩৭ ও ০৯৫২৬০৭। পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন।

এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ থেকে ৬৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট এক হাজার দুই হাজার ৮৯৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৬ লাখ টাকা প্রতি সিরিজের একজন করে পাবেন মোট ৬৩ জন, ৩ লাখ ২৫ হাজার টাকা পাবেন ৬৩ জন, ১ লাখ টাকা করে পাবেন ১২৬ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১২৬ জন ও ১০ হাজার টাকা করে পাবেন ২ হাজার ৫২০ জন।

১০ হাজার টাকা বিজয়ী ৪০টি পুরস্কারের সব সিরিজের নম্বরগুলো হচ্ছে- ০০০৪৪৩৩, ০১৯২০৫২, ০৪৬৫৭০৭, ০৬৮৩৭০১, ০৮৩৪৮১৫, ০০৪৬৯৪০, ০২১৭৭৭০, ০৪৮৫৯৯৩, ০৬৯২৯২২, ০৮৩৭২০১, ০০৮৬৪৭৬, ০২৪১৮১৫, ০৫৪৫০১৮, ০৭৩০৬৮৯, ০৮৫৮৭৩৮, ০০৯৭৮৫০, ০৩০২০৬৯, ০৫৫৪২৬৬, ০৭৭১৪৯৬, ০৮৮৬৬০৪, ০১১৫৪৮৯, ০৩৬৭০৮০, ০৫৬২৬১৩, ০৭৭৩৮০৮, ০৯০০৬৫০, ০১৫১০১২, ০৩৯২৯৩৫, ০৫৭৯৫৭৫, ০৭৭৪০৫৪, ০৯১১৬২৮, ০১৫৯২৪৩, ০৪০৪৪৪৬, ০৬০৯৭০২, ০৮২১৬৮১, ০৯৬১৪৩৮, ০১৯০১৪৯, ০৪২৭০২৮, ০৬২৭০৫২, ০৮৩৪৪৩০ ও ০৯৭০৯৬০।

প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেয়া হয়।

প্রতি ৩ মাস অন্তর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে কোনো মাসের শেষ তারিখ সাপ্তাহিক বা অন্য কোনো ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র হয়ে থাকে।

১৯৯৯ সালের জুলাই থেকে পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎস কর কাটার বিধান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়