নোয়াখালীর চাটখিলে প্রবাসী জুয়েল (২৪)-এর গোপনাঙ্গ কেটে পালালো তার আপন চাচি জেসমিন আক্তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মর্জাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর জুয়েলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েলের চাচা মনির হোসেন দেড় বছর আগে মারা যান।
জুয়েল ৮ বছর পর ওমান থেকে বাড়ি আসে। জুয়েলের সঙ্গে জেসমিনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। জুয়েল চাচিকে বিবাহ করার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত বুধবার চাচি জানতে পারে জুয়েলের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এ সংবাদ পেয়ে চাচি কৌশলে বুধবার দিবাগত রাত ২টার দিকে জুয়েলকে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে কৌশলে কেচি দিয়ে গোপনাঙ্গ কেটে দেয়। জুয়েলের বাবা কামাল হোসেন জানান, রাত ২টার দিকে তার ভাইয়ের ঘরে হঠাৎ জুয়েলের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে আসে।
এ সময় জুয়েলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ঢাকা-মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল জানান, চাচির সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক নেই। রাতে সে ঘরের বাহিরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে চাচি তাকে ডেকে নিয়ে জোর করে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় চাচিকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলে জুয়েল তাতে রাজি হয়নি। জুয়েল আরও জানান, এ সময় চাচি তাকে জোর করে পানি খেতে দেয়। পানি পান করার পর কিছু বুঝে উঠার আগেই চাচি তার গোপনাঙ্গ কেটে দেয়।