শিরোনাম
◈ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত ◈ গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, শেষ পর্যায়ে ফল তৈরির কাজ ◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা ◈ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্সের প্রতিবেদন ◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ পাঁচ মাসেই উত্থান থেকে পতন: জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতেই সব শেষ গাজী নজরুলের ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০২:০৭ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত

পশ্চিমবঙ্গের মালদা জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় একটি সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পে এক বিএসএফ সদস্যের গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন জওয়ান আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রকাশিত ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হেফাজতে থাকা এক বিএসএফ কনস্টেবল একটি সার্ভিস রাইফেল ছিনিয়ে নিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয় এবং আরেকজন আহত হন।

ঘটনার পর অভিযুক্ত সদস্যকে আটক করা হয়েছে। কী কারণে তিনি গুলি চালিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বাহিনীর অভ্যন্তরীণ একটি ঘটনা। ঘটনার প্রকৃত কারণ জানতে বিএসএফ তদন্ত শুরু করেছে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়