শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৫:৩০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে আবারও নির্বাচনী সহিংসতা: কাউন্সিলর প্রাথীর নির্বাচনী কার্যালয় ভাংচুর, আহত ৪

স্বপন দেব: [২] মৌলভীবাজার পৌরসভার আসন্ন নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রাথী বর্তমান কাউন্সিলর ও জেলা শ্রমিকলীগের সভাপতি আছাদ হোসেন মক্কুর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে। প্রতিপক্ষের হামলা কলেজ গেইট এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে অবস্থানরত ৪ জন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।

[৩] আছাদ হোসেন মক্কু অভিযোগ করেন, তার প্রতিদ›দ্বী কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ পিন্টু আহমদের সমর্থকরা মিছিল করে ধারালো অস্ত্র নিয়ে তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে । এ সময় সেখানে থাকা তার ব্যক্তিগত গাড়িটিও ভাংচুর করা হয়েছে। তার ৪ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।

[৪] কাউন্সিলর প্রার্থী আছাদ হোসেন মক্কু আরো জানান, প্রতিদ›দ্বী প্রার্থী পিন্টুর নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লাঠি ও দা দিয়ে হামলা চালায়। এ সময় কোর্ট মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করা হয়।

[৫] ঘটনার পর আহত আব্দুল বাছিত, বাবুল মিয়া, বিলাল মিয়া ও মোহিত মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বিলাল মিয়ার অবস্থা আশঙ্কজনক হওয়ায় চিকিৎসক তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

[৬] মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান জানান, হামলার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কারনে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়