শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৩:৩৭ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ ম্যাচ পর হতাশার প্রহর কাটালো লিভারপুল, জিতলো ৩-১ গোলে

স্পোর্টস ডেস্ক : [২] এবার আর থামানো গেলো না লিভারপুলকে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে ঠিকই নিজেরা চেনারূপে ফিরেছে। টটেনহ্যাম হটস্পারকে উড়িয়ে পয়েন্ট টেবিলের সেরা চারে ফিরেছে কোচ ইয়ুর্গেন ক্লপের দল।

[৩] প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। একটি করে গোল করেন রবের্তো ফিরমিনো, সাদিও মানে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। টটেনহ্যামের একমাত্র গোলদাতা পিয়ের-এমিল হয়বিয়ার্গ।

[৪] হতাশার প্রহর কাটিয়ে পাঁচ ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল লিভারপুল। এর দুটিতে তারা হেরেছিল, ড্র তিনটি। একই সঙ্গে লিগে চার ম্যাচের গোলখরাও কাটিয়েছে তারা। গত মাসে লিগে প্রথম দেখায় অ্যানফিল্ডে ২-১ গোলে জিতেছিল লিভারপুল।

[৫] ২০ ম্যাচে ১০ জয় ও সাত ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চারে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে ছয়ে টটেনহ্যাম। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে, এক পয়েন্ট বেশি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে আছে। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। - দ্য সান / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়