শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৫:৩১ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতের সময় কেটু পর্বতের শিখরে পৌঁছে বিশ্ব রেকর্ড গড়লেন ১০ নেপালী

সালেহ্ বিপ্লব: [২] ভয়ঙ্কর শুধু নয়, ভয়ঙ্করতম ঠাণ্ডা এখন। তুষারে মোড়া চারপাশ, যে কোনও সময় দুর্ঘটনা বা ঝড়ের আশংকা। আর এরই মধ্যে বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশিখর কে টু জয় করে এসেছেন নেপালের এক দল পর্বতারোহী। দেশে ফেরার পর বীরোচিত সংবর্ধনা পেয়েছেন। জানিয়েছেন এ আনন্দ বিশ্বকাপ জয়ের চেয়েও বেশি। আল জাজিরা

[৩] ৮ হাজার ৬১১ মিটার (২৮ হাজার ২৫১ ফুট) পাহাড় বেয়ে ১৬ জানুয়ারি তারা কেটুর শীর্ষে পৌঁছান।

[৪] পাকিস্তান-চীন সীমান্তে অবস্থিত পর্বতটি মানুষ জয় করেছে ১৯৫৪ সালে। কিন্তু শীতের মধ্যে এর শৃঙ্গে পৌঁছানো, তাও দলবল নিয়ে, এটাই প্রথম। এনডিটিভি

[৫] ফিরে আসার পর এক গণসংবর্ধনায় দলনেতা নির্মল পুরজা বলেন, টিমওয়ার্কের কারণে আমাদের এ সাফল্য এসেছে।

[৬] এ মাসের শুরুতেই নির্মল ঘোষণা করেছিলেন, এখনও যা অসাধ্য, তাই করে দেখাবেন। শীতকালে কেটুর মাথায় চড়ে তাক লাগাবেন সবাইকে।

[৭] যে কথা সেই কাজ। অনেক বাধাবিপত্তি পার হয়ে জানুয়ারির ১৬ তারিখ এলো সেই মাহেন্দ্রক্ষণ। ১০ জনের কেউই তখন নিজের মধ্যে ছিলেন না, কারো কোনও ব্যক্তিগত উপস্থিতি ছিলো না। ১০ কণ্ঠে একসঙ্গে জাতীয় সঙ্গীত আর মাতৃভূমি নেপালের পতাকা, তাদের একাকার করে দিয়েছিলো প্রিয় দেশ ও স্বজাতির সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়