শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাধা পড়লেও শিক্ষা কার্যক্রম থেমে ছিলো করোনা কালে: অভিমত

তানিমা শিউলি: [৩] গবেষক ও শিক্ষাবিদ যতীন সরকার বললেন, ৬০ দিনের মধ্যে ৭৫ শতাংশ সিলেবাস শেষ করার সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয়।

[৪] তিনি বলেন, এসএসসিতে অটোপ্রমোশন দেওয়ার পরিবর্তে, এই কঠিন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত সঠিক হয়েছে বলে আমার মনে হয়। তবে মাত্র ৫০-৬০ দিন ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া সহজ হবে না।

[৫] তার মতে, এই সিলেবাস শেষ করাটা খুব কঠিন হবে। কোনোভাবে সিলেবাসটি আরেকটু কম করা যায় কীনা সেটা ভাবতে হবে। আমাদের শিক্ষাব্যবস্থায় বিপর্যয় ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই।

[৬] শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ডিজিটাল বিভাজনের জন্যে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে। করোনা পরিস্থিতিতে অনিবার্য বিকল্প হিসেবে সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছে। এটির দৃষ্টান্ত আমাদের দেশে আছে। ’৭১ এ মুক্তিযুদ্ধের কারণে এক বছর শিক্ষাকার্যক্রম বন্ধ ছিলো। সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে ৭২ এ পরীক্ষা হয়েছিলো। এতে অসুবিধা হবার কথা নয়।

[৭] করোনাকালে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে এমন বক্তব্যের সঙ্গে আমি একমত নই। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়