শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:০৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবের গাড়িতে হামলা

সাতক্ষীরা প্রতিনিধি : [২] পৌর নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় সাবেক দুইবারের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নেতা হাবিবুল ইসলাম হাবিবের গাড়ির ওপর হামলা হয়েছে।

[৩] স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্তারুল ইসলামের উপস্থিতিতে ছাত্রদল নেতা রাজনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক ইটপাটকেল নিয়ে এই হামলা চালায়। এতে তার গাড়ির গ্লাস ভাংচুরসহ অন্যান্য ক্ষতি হয়।

[৪] বুধবার সকাল নয়টার দিকে কলারোয়া বাজারের পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় গাড়িতে হাবিবুল ইসলাম হাবিব, তার স্ত্রী এ্যাড. শাহানারা আক্তার বকুল, ছেলে জয়সী ও মেয়ে ছিলেন। তবে তারা অক্ষত রয়েছেন।
কলারোয়ার বিএনপি দলীয় মেয়রপ্রার্থী শরিফুজ্জামান তুহিন অভিযোগ করে বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা

[৫] বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আক্তারুল ইসলামের উপস্থিতিতে তার সমর্থকরা এই হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় ছাত্রদল কর্মী রাজন। তার সাথে আরও ছিলেন সিরাজুল, রিগ্যান, সিগার, রিপন, ইশা সহ আরও ২০-২৫ জন উপস্থিত ছিলেন।

[৬] এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া থানার ওসি খায়রুল কবির জানান, তিনি লিখিত এমন কোনও অভিযোগ না পেলেও ঘটনাটি শুনেছেন। বিএনপির একটা অংশের কর্মীরা এই হামলা চালায় বলে তিনি জানতে পেরেছেন।

[৭] উল্লেখ্য যে, কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকধারী মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিনকে সমর্থন দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ