শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:০০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চূড়ান্ত করা হয়েছে আইপিএল নিলামের দিন

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের খেলোয়াড় নিলামের দিন চূড়ান্ত করা হয়েছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড নিশ্চিত করেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে ১৪তম আইপিএলের নিলাম।

[৩] আট ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করার এক সপ্তাহ পর নিলামের দিন বুধবার ঘোষণা করলো আয়োজক কমিটি। আইপিএল তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানায়।

[৪] এবারের নিলামে সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি রুপি সঞ্চয় নিয়ে অংশ নেবে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের পরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩৫.৯০ কোটি রুপি ও রাজস্থান রয়্যালস ৩৪.৮৫ রুপি।

[৫] চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ডের প্রথম দুটি টেস্টের পর এই নিলাম আয়োজিত হবে। ৫ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজ। ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় টেস্ট।

[৬] এবারের আইপিএল ভারতে আয়োজনের কথা বিবেচনা করছে বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বারবার আশ্বাস দিয়েছেন, এই টুর্নামেন্ট আয়োজনে সব চেষ্টা করা হবে। করোনার কারণে সেপ্টেম্বর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল গত আইপিএল। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়