শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি’র প্রচষ্টা : ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল

রাজু চৌধুরী ; [২] চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠে গন্ডগোল এবং হামলার জন্য বিএনপিকে দায়ী করে অভিযোগ করেছেন রেজাউলের প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

[৩] বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বহদ্দারহাটে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন ইব্রাহিম হোসেন বাবুল ।

[৪] এসময় তিনি আরও বলেন, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে লক্ষ্য করেছি উৎসাহ নিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। আর বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আহত করেছেন।

[৫] দামপাড়া পুলিশ লাইন এলাকায় শফিকুল ইসলাম ফারুকের ছেলে ইভান ও অপর একটি এলাকায় সায়েদ ও ইলিয়াস নামের দুজন কর্মীও বিএনপি নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন বলেও জানান বাবুল।

[৬] লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবরের সত্যতা জানতে চাইলে বাবুল বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখন পর্যন্ত অবগত নয়।

[৭] কার্ডধারী কিছু লোক বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, নৌকার পক্ষ থেকে কাউকে কোনো ব্যাচ বা কার্ড দেয়া হয়নি, এমন কোনো কাজ করতে কাউকে কোনো নির্দেশনাও দেয়া হয়নি। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু । সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়