শিরোনাম
◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৭:৩০ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমা চাইলেন প্রসেনজিৎ!

বিনোদন ডেস্ক: মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন ছিল ২৫ জানুয়ারি। মহাকবির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন টলিউডের অনেক তারকা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। সময় টিভি

ভুল করে মাইকেল মধুসূদন দত্তের ছবির বদলে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছবি পোস্ট করেন প্রসেনজিৎ। তাতেই সমালোচনার মুখে পড়েন এ অভিনেতা। নেটিজেনদের অনেকেই তার ভুল ধরতে শুরু করেন এবং কড়া সমালোচনা করেন।

পরে অবশ্য ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন প্রসেনজিৎ। তাতেও থামেননি সমালোচকরা। কড়া আক্রমণ করেছেন অভিনেতাকে। প্রসেনজিৎকে ‘বাংলার আলিয়া ভাট’ বলে উল্লেখ করেছেন এক নেটিজেন। আরেকজন লিখেছেন, ‘যদি নাই চিনতেন, তাহলে লোক দেখানো শুভেচ্ছা জানানোর মানে হয় না।'

ওই পোস্টে প্রসেনজিতের পক্ষেও মন্তব্য করেছেন অনেকে। আবদুল গাফফার নামে একজন লিখেছেন, ‘ভদ্রলোক বলেই ক্ষমা চেয়েছেন।' সবুজ বিশ্বাস লিখেছেন, ‘ভুল মানুষ মাত্রই হয়।’ তার নিচেই প্রতিমা বিশ্বাস লিখেছেন, ‘মানুষ মাত্র ভুল হতেই পারে। সবাই ভুল করে। ১০০% পারফেক্ট নই কেউই।’

মাইকেল মধুসূদন দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ তার ফেসবুকে লিখেছিলেন, বাংলা সাহিত্যের বিশেষকরে রেনেসাঁস সময়ের অন্যতম কবি নাট্যকার, প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। যার শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ। সেই মহামানবের জন্মবার্ষিকী আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • সর্বশেষ